ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে পল্লীবিদ্যুতের কর্মচারীর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে আজাদুজ্জামান মোল্লা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।


সোমবার সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।


নিহত আজাদুজ্জামান মোল্লা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে মিটার রিডার হিসেবে কাজ করতেন।


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, আজাদুজ্জামান মোল্লা সিরাজগঞ্জ থেকে মুরগির বাচ্চা নিয়ে অটোরিকশায় করে পাবনার দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি সরিষাকোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি যানবাহন দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আজাদুজ্জামান। এ ছাড়া আহত হন আরও দুজন। এরই মধ্যে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।


এরপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সূএ : দৈনিক অধিকার

ads
ads
ads

Our Facebook Page

↑